ফরিদপুরের

নগরকান্দায় ছাত্রলীগ নেতা মেহেদীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ফরিদপুর প্রতিনিধি | ২৬ জুলাই ২০২১, ২২:২৯

ফাইল ছবি

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নের আলমগীর ফকিরের পুত্র ছাত্রলীগ নেতা শাহ্ মেহেদী হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে লিখিত ভাবে অবগত করেছেন নগরকান্দা উপজেলা ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি মীর আলামিন বাবু ও সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরান ।

অভিযোগ সুত্রে জানা যায় শাহ্ মেহেদী হাসান ছাত্রলীগের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে আসছে দীর্ঘ দিন ধরে। বিভিন্ন অপকর্মের দায়ে তার বিরুদ্ধে এই পর্যন্ত নগরকান্দা থানায় ৭ টি মামলা হয়েছে বলে জানা যায়।

এই অপকর্ম করেও সম্প্রতি নগরকান্দা উপজেলার ছাত্রলীগ শাখার গুরুত্বপূর্ণ পদে যাবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছেন এবং মেহেদী হাসানের মতো একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীকে নিয়ে নগরকান্দা ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করলে ধ্বংস ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, তাকে যেন গুরুত্ব পূর্ণ পদ-পদবী না দেয়া হয়।

এই বিষয়ে মেহেদী হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক সহ একাধিক সাংবাদ সংস্থাকে।

অভিযোগ প্রাপ্তির বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান জানান, আমি এখনো মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র পাইনি। অভিযোগ পত্র হাতে পেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, ছাত্রলীগ কমিটিতে কোন দুষ্কৃতিকারীদের জায়গা হবে না ।

এই বিষয়ে ছাত্রলীগ নেতা শাহ্ মেহেদী হাসান জানান, আমার বিরুদ্ধে ৭ টি মামলা হয়নি মামলা হয়েছে ২ টি, কিছু ব্যক্তিরা আমার সুনাম নষ্ট করার জন্য মিথ্যাচার করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর