মুন্সিগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত

সময় ট্রিবিউন | ২২ জুলাই ২০২১, ১৯:৪৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। পুলিশের ধারণা ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটতে পারে-ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। কারটির চালকের নামে নয়ন (৩৫)। দুই নারী যাত্রীর নাম জানা যায়নি। তাঁদের একজনের বাড়ি ঢাকার আফতাবনগরে এবং অন্যজনের বাড়ি ডেমরায়।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আলীপুরা এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করে পুলিশ।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোরের কোনো এক সময় প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়ে। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ খবর পায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়িটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে ছিল। গাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ তিনটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর