ঈদের সকালে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ২২:০৯

ফাইল ছবি

মেহেরপুরের মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে ঈদের সকালে এক পুলিশ সদস্য ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জিবনগর থানার ওসি হাশেম বলেন, ‘সাইফুলের কাছে সার্ভিস রাইফেল ছিল। দেখে মনে হয়েছে, সাইফুল সেই রাইফেল ঠেকিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে ফাঁড়ির অন্য সদস্যরা গিয়ে মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাইফুল পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

সাইফুলের মরদেহ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান ওসি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর