হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি | ২১ জুলাই ২০২১, ২০:০৫

ছবিঃ সংগৃহীত

মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।

বুধবার (২১জুলাই) সকালে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি ও বিএসএফের মধ্যে এই মিষ্টি বিনিময় হয়। 

হিলি সিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা জানান, বিএসএফ আমাদের মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে এই ধরনের আয়োজন আমাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব তৈরি করে। এর ফলে সীমান্তের অনেক কাজ সহজেই সমাধান করা যায়। দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকে।

বিএসএফ ক্যাম্পের কমান্ডার রমাকান্ত সিংক বলেন, বিজিবি তাদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে আমাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদের মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এমন আয়োজন উভয় বাহিনীকে উজ্জীবিত করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর