শরীয়তপুরের ৫০ গ্রামে আগাম ঈদ উদযাপন

সময় ট্রিবিউন | ২০ জুলাই ২০২১, ২০:৩১

ফাইল ছবি

শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মুরিদান ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (২০ জুলাই) পবিত্র ঈদুল আজহা পালন করছে। শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ৫০ টির অধিক গ্রামের মানুষ মঙ্গলবার সকাল সোয়া ৯টায় নিজেদের মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সুরেশ্বর দরবার শরিফের গদিনীনিশিল পীর সৈয়দ সেলিম শাহ নূরী আল সুরেশ্বরী। তিনি জানান, সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে মঙ্গরবার সকাল সোয়া ৯টায় ঈদ-ঈল-আজহা নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয়টি উপজেলার ৫০ গ্রামের লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-ফিতর উদযাপন করেন।

সুরেশ্বরী (রা.) অনুসারীরা জানায়, সুরেশ্বর দারগা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আজহা পালন করে আসছেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সুরেশ্বর দরবার শরীফের গদিশীন পীর আতাউর রহমান চুন্নু নূরী।

সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর শাহ নূরে কামাল সুরেশ্বরী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমযান মাসে রোজা রেখে, ঈদুল ফিতর এবং ঈদ উল আযহার ঈদ পালন করে থাকি। আজ ঈদুল আজহা পালন করছি। সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ সুরেশ্বরীর (রা.) শরীয়তপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় দেড় কোটি মুসলমান মঙ্গলবার ঈদের নামাজ আদায় করেছেন বলে দাবি তার।

তিনি আরও বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা থাকায় আমরা সীমিত আকারে মসজিদে মসজিদে নামাজ আদায় করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের