বরগুনায় প্রধানমন্ত্রীর উপহার পেল ১ লাখ ৩০ হাজার পরিবার

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ০১:৪১

ছবি : সময় ট্রিবিউন

করোনা ভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে বরগুনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার অসহায় ১ লাখ ৩০ হাজার ১২২ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বরগুনা জেলার ৬টি উপজেলা এবং ৪টি পৌরসভার অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকালে ৯নং এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা অসহায় পরিবারের হাতে তুলে দেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

এ সময় তার সাথে ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার সামিয়া শারমিন, ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা, ৯নং এম,বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ-নেওয়াজ সেলিম, ১০নং নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেএম সফিকুজ্জামান মাহফুজ, নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহ-আলম জাকির এবং ইউনিয়ন ট্যাগ অফিসারগণ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খাদ্য সহায়তা বিতরণ শেষে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায় কোনো পরিবার এই কর্মসূচির বাহিরে থাকবে না।

বক্তব্য শেষে জেলা প্রশাসক হাবিবুর রহমান বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের