দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু, আহত ৩০

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ১৭:৪৬

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায়দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন মারা গেছে-ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৫ জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। এদের মধ্যে ২৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জাকির হোসেন জানান, ঢাকা থেকে রংপুরমুখী জোয়ানা পরিবহনের একটি নৈশকোচ ও রংপুর থেকে ঢাকামুখী সেলফি পরিবহনের অপর একটি কোচের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে সাইড দেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটির। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৫ জন মারা যান। তবে, তাদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।

ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি এক নারীসহ তিনজনের অবস্থা গুরুতরও বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের