৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে জোর করে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ

সময় ট্রিবিউন | ১৮ জুলাই ২০২১, ০৪:২৪

ছবি : ইন্টারনেট

ঝিনাইদহ জেলার কালীগঞ্জে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুলাই) রাতে উপজেলার বড় রায়গ্রাম মাঠের একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত থাকার অপরাধে শনিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন কালিগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া ও অন্য দুই জন বলিদাপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় শনিবার রাত সাড়ে ৮ টার দিকে কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের মা।

ভিকটিমের মা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ঔষুধ ও আম কেনার জন্য তার মেয়ে বাজারে আসে। সন্ধ্যা ৭ টা পর্যন্ত বাড়িতে ফিরে আসে না। আত্মীয়-স্বজনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজিও করে না পাওয়া গেলে রাত ৯ টার দিকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর রাত ২ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ মেয়েকে বড় রায়গ্রাম এলাকা থেকে উদ্ধার করে। তার মেয়ের এ ঘটনায় ৬ জন জড়িত বলেও জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া  জানান, ভিকটিমের মা বাদী হয়ে শনিবার রাতে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের