ডাকাতিকালে বাধা দেওয়ায় প্রাণ গেল যুবকের

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ১৮:৫৮

নিহত আরিফ-ফাইল ছবি

নরসিংদীর পৌর শহরের নাগরিয়াকান্দি এলাকায় ডাকাতির সময় বাধা দেওয়ায় সাজ্জাদ হোসেন আরিফ (৩৬) নামে একজন যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। নিহত সাজ্জাদ ওই এলাকার মোবারক হায়াতের ছেলে। তিনি পেশায় ইন্টারনেট ব্যবসায়ী।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাজ্জাদের বাড়িতে ডাকাতির সময় এ ঘটনা ঘটে। এঘটনায় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছেন।

নিহতের স্বজনেরা জানান, মধ্যরাতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির পেছনের দিক থেকে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় আরিফ বাধা দিলে ডাকাতরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬৫ হাজার টাকা লুট পালিয়ে যান।

এঘটনায় পুলিশ, সিআইডি, র‍্যাব ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানিয়েছেন, হত্যার ঘটনাটি ডাকাতি নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটানো হয়েছে তদন্তের পর তা বলা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের