রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যুর রেকর্ড

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২১, ১৮:৩৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রেকর্ড ২৫ জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। আর করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন আরও চারজন।

করোনা সংক্রমণ ধরা পড়ার পর একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এর আগে গত ২৯ জুন করোনা ইউনিটে সর্বোচ্চ ২৫ জন মারা যান।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৯টা থেকে বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এরা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় যে ২৫ জন মারা গেছেন এদের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া নাটোরের তিনজন, পাবনার তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ‍তিনজন, নওগাঁর দুজন, কুষ্টিয়ার একজন এবং যশোরের একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন এবং যশোরের একজন। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে পাবনার দুনজন, নাটোরের দুজন, নওগাঁর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং কুষ্টিয়ার একজন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫০০ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৩২ জন।

এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৪ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৪ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৫৪ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের