বোয়ালমারীতে র‍্যাবের হাতে ৩ যুবলীগ নেতা মাদকসহ আটক

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৬:৫৩

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আ’লীগ সভাপতির ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মঙ্গলবার র‍্যাবের সিপিএ বিএম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।

ফরিদপুর র‍্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভীত্তিতে র‍্যাব জানতে পারে সোমবার (১২ই জুলাই) বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এ সময় র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চতুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পোয়াইল গ্রামের হাসমত মাতুব্বরের ছেলে একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল শেখ (২৫), শহিদ শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৬), জাকারিয়া শেখের ছেলে মোঃ মাহাবুব শেখকে (২৬) আটক করে । এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের হেফাজতে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৮০ গ্রাম গাঁজা, ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, র‍্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মঙ্গলবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের