গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

চট্টগ্রাম প্রতিনিধি | ১৩ জুলাই ২০২১, ১৪:৫৮

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুনে দুটি বসবাসরত ঘর পুড়ে গেছে।

সোমবার (১২জুলাই) সকাল ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বরইয়া গ্রামের দারবক্স ভূঁইয়া বাড়ির সুলতান আহম্মদের রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন দুজন।

ক্ষতিগ্রস্তরা হলেন- দারবক্স ভূঁইয়া বাড়ির সুলতান আহমদের ছেলে মিজানুর রহমান ও মোরশেদ আলম।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ক্ষতিগ্রস্ত মিজানুর রহমান বলেন, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, কাগজপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আগুনে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের