অতিমারি করোনায় সারাদেশে মৃত্যুর সবশেষ

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ১৯:৪৫

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে এসেছেন এক রোগী- ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসের তাণ্ডব দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৭ জেলায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

নিচে বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সবশেষ তুলে ধরা হলো-

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

খুলনা: খুলনার ৪টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩ জন।

যশোর: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরে ২২ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে: কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

বগুড়া: গত ২৪ ঘণ্টায় বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় চিলমারী উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ: নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় আক্রান্ত হয়ে ২ জ‌নের মুত‌্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।

টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ: গত চব্বিশ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

সিলেট: সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের