অতিমারি করোনায় ২৪ ঘণ্টায় ২৩ জেলায় মৃত্যুর সবশেষ

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ১৯:২৬

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর দাফনের জন্য কবরের সামনে নেয়া হচ্ছে-ফাইল ছবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অতিমারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গ্রামেগঞ্জে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে প্রতদিনের হিসাব। সংক্রমণ নিয়ন্ত্রনে না থাকায় পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে। রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা এখন অতি উচ্চঝুঁকিতে। এখন পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা। নিচে বিভিন্ন জেলায় করোনায় মৃত্যুর সবশেষ তুলে ধরা হলো-

রাজশাহী:

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ।

খুলনা:

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ১৩০ শয্যার ডেডিকেটেড হাসপাতলে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালে ৫ জন, আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন এবং বেসরকারি গাজী মেডিকেলে ৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষা ১০২ জনের করোনা শনাক্ত হয়।

বরিশাল:

বরিশালে গত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ জন মারা গেছে। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। শনাক্তের হার ৬৯ দশমিক ১৪ শতাংশ। বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২১০ জন করোনা রোগী। এর মধ্যে ৪৯ জন করোনা ওয়ার্ডে বাকি ১৬১ জন আইসোলেসন ওয়ার্ডে।

পঞ্চগড়:

পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২৫ জন। এ পর্যন্ত জেলায় ২৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৮৭৮ জন।

টাঙ্গাইল:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। একই সময়ে ৫৪২টি নমুনা পরীক্ষায় ২৭৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫১ দশমিক ১০ শতাংশ।

ফরিদপুর:

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জন মারা গেছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সময়ে ৩৫৪ নমুনা পরীক্ষার নতুন করে আরও ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৯৭ জন।

কুড়িগ্রাম:

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ২২৫টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে জেলায় শনাক্তের হার ৪৮ শতাংশ। এ অবস্থায় রোগীর ভিড়ে জায়গা সংকটে পরে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ও ক্লিনিকে মারা গেছে চারজন।

সাতক্ষীরা:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৩৮৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেল। আর করোনা পজেটিভ রোগী মারা গেছে ৭৬ জন। এদিকে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের পজেটিভ হয়েছে। যার আক্রান্তের হার দাড়ালো ২৫ দশমিক ৬ শতাংশ।

চট্টগ্রাম:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন।

কুষ্টিয়া:

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

নড়াইল:

নড়াইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ১৩০ জন। বর্তমানে জেলায় আক্রান্ত রোগী এক হাজার ৫৯১ জন।

বগুড়া:

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় এবং উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।

নওগাঁ:

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

নাটোর:

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। তারা সবাই নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৯৪ শতাংশ।

ঝিনাইদহ:

সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৫৬ জন। আক্রান্তের হার ৩৪ দশমিক ১৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৭৬ জন। এদিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

বাগেরহাট:

গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনাভাইরাসে আরও ৩ জন মারা গেছেন। বাগেরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।  একই সময়ে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের ২৯ দশমিক ৪২ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সাদেক হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

সিলেট:

গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা ভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২১৩ জন। মৃতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৭.৩২ শতাংশ।

নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে। এছাড়া ৪৯৭ জনের নমুনা সংগ্রহের মধ্যে ১৫৬ জন আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার বর্তমানে ৩১ দশমিক ৩৯ শতাংশ। নগরীর খানপুরে ৩০০ শয্যাবশিষ্ট করোনা হাসপাতালের আইসোলেশন সেন্টার ও আইসিউতে রোগি ভর্তির সংখ্যাও  প্রতিদিন বাড়ছে।

আরও আসছে…



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের