রামেকের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৫ জুলাই ২০২১, ১৮:৩৭

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রাজশাহীর আটজন, নওগাঁর চারজন, নাটোরের তিনজন, চাঁপইনবাবগঞ্জের একজন, কুষ্টিয়ার একজন ও পাবনার একজন। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। এর মধ্যে রাজশাহীর চারজন ও নাটোরের একজন।

অপর ১৩ জনের মধ্যে রাজশাহীর ১ জন করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন। আর বাকি ১২ জন করোনার উপর্সগ নিয়ে মারা গেছেন।

সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছে।

তিনি বলেন, আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান ১২ জন। সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে গত ২৯ জুন। এ নিয়ে শুধু জুলাই মাসে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮২। আর জুন মাসে মারা গেছেন ৩৪৬ জন।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৯ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৮ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৯৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২১০ জন, সন্দেহভাজন ২১২ জন ও নেগেটিভ ৭৩ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৮৫ জন। রোগী বাড়ার কারণে হাসপাতালের শয্যা সংখ্যা ৪০৫ থেকে আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের