ভালুকায় কঠোর অবস্থানে প্রশাসন, তৃতীয় দিনেও জরিমানা

ভালুকা প্রতিনিধি | ৪ জুলাই ২০২১, ০৩:১৬

ছবিঃ সংগৃহীত

লকডাউন কার্যকরে ভালুকা উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করছে। তৃতীয় দিন আজ শনিবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন।

জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল চালানো, বিনা কারনে বাজারে ঘুরাফেরা ও মাস্ক পরিধান না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মুল আইন/২০১৮ অনুযায়ী ৫৩ জন পথচারীকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও পৃথক পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ইউএনও সালমা খাতুন ১৫ জনকে ১৪ হাজার টাকা ও এসিল্যান্ড মোঃ মাইন উদ্দিন ৩৮ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন।

সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাইন উদ্দিন বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বাত্মক কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সচেতনতা দরকার। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বের হতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের