কেরানীগঞ্জে চলছে কঠোর লকডাউন, প্রথমদিনেই আটক ১৭

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২ জুলাই ২০২১, ০১:৪০

ছবিঃ সংগৃহীত

সাত দিনের কঠোর বিধি-নিষেধের প্রথম দিনেই সর্বোচ্চ কঠোর অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাশাপাশি তৎপর সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গুনতে হচ্ছে জরিমানা, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।

এদিকে ঢাকার কেরানীগঞ্জে কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং হোটেলে বসে খাবার সরবরাহ করার অপরাধে ১৭ জনকে সাতদিন করে জেল এবং চারজনকে অর্থদণ্ড প্রধান করে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলীর ও মডেল থানার রোহিতপুর ও কালিন্দী ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।মানুষ সচেতন না হলে প্রয়োজনে আরো কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, কঠোর লকডাউনের সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন প্রয়োগে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। সরকারি নির্দেশ পালনে সর্বদা মাঠে থাকবে পুলিশ-বিজিবি ও সেনাবাহিনীসহ কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

এসময় কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল, ২৬ বিজিবি ঢাকা ব্যাটেলিয়নের সুবেদার কবির আহমেদ, কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের