শেরপুর জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি | ৩ জুলাই ২০২৪, ১৭:৪৫

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে শেরপুর জেলা যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই (বুধবার) জেলা শহরের উৎসব কমিউনিটি সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির সহ সম্পাদক মো: মনিরুজ্জামান পিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ আল-আমিন ও মহিউদ্দিন রানা।

উক্ত কর্মীসভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন শেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

কর্মীসভার প্রথমার্ধে জেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

খুব দ্রুত সময়ে শেরপুর জেলা যুবলীগের কমিটি গঠনের বিষয়ে আলোকপাত করে প্রধান অতিথি পিন্টু বলেন, আমরা প্রায় ৩০ জনের সিভি সংগ্রহ করেছি। এখান থেকে যাচাই-বাছাই করে যোগ্যদের হাতেই নেতৃত্ব দেওয়া হবে। আমি বিশ্বাস করি কেন্দ্রীয় যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো মাইনুল হোসেন খান নিখিল সকল প্রক্রিয়া শেষ করে অতি দ্রুতই আপনাদেরকে একটি সুন্দর এবং গ্রহনযোগ্য কমিটি উপহার দিবেন।

পরবর্তীতে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়।

উক্ত কর্মীসভায় আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, হানিফ উদ্দীন, মো: জাকারিয়া বিশু, মো: আব্দুল মতিন, জুনায়েদ নুরানি মনি, নাহিদ হাসান, মো: মাহমুদুল হক বাবু, মো: মুরশিদুর রহমান আকন্দ।

যুগ্ম আহ্বায়ক পদ প্রার্থীদের মাঝে উপস্থিত ছিলেন মো: মাহবুবুল আলম লিমন, শোয়েব হাসান শাকিল, ইমতিয়াজ চৌধুরী শৈবাল, মো: মাসুদ রানা, সৈয়দ আব্দুল মতিন বাপ্পী, নাদিম সরকার, বদরুল হোসেন বাপ্পী, মেহেদী হাসান, মো: নুরুদ্দিন, সাজু কিবরিয়া প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের