ডাসারে পানিতে ঝাঁপ দিয়ে মাদক ব্যবসায়ীকে ধরলেন পুলিশ

মাদারীপুর প্রতিনিধি | ৪ এপ্রিল ২০২৪, ১৬:৩০

ছবিঃ সংগৃহীত
মাদারীপুরের ডাসারে মো. লুকমান মাতুব্বর (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আক্তারুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাঠেরপুল এলাকা গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী দৌড়ে পুকুরে ঝাপ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করতে সক্ষম হয়। আটককৃত মো. লুকমান মাতুব্বর উপজেলার গোপালপুরের পশ্চিম পূয়ালী গ্রামের সোহরাব মাতুব্বরের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে মো. লুকমান মাতুব্বর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছেন।
 
এব্যপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, মো. লুকমান মাতুব্বর নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের