ফরিদপুরে পলাতক ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২১ মার্চ ২০২৪, ১৩:০১

সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে মারজুম মৃধা নামে পালিয়ে থাকা এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারজুম উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। 
 
গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় থানায় মামলাটি হওয়ার পর থেকে ওই আসামি পলাতক ছিলো। মঙ্গলবার (২০ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে চতুল ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
 
মামলা সূত্রে জানা যায়, ছাত্রীটির মা মারা যায় ১৪ বছর আগে। বাবা দুবাই প্রবাসে থাকায় চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত সে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া গ্রামের মারজুম মৃধা (৪২) পাশ^বর্তী বাইখীর-বনচাকী মাদ্রাসার অষ্টম শ্রেণীর (১৫) ওই ছাত্রীকে আমড়া ও কামরাঙ্গা খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী তার মামা বাড়ির অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে গত ১৬ ফেব্রুয়ারি মেয়ের খালু আফসার শেখ বাদি হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। যার মামলা নম্বর :১৪। ধর্ষণের পর থেকেই ধর্ষক মারজুম মৃধা পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদরের চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
বুধবার বিকেলে  ফরিদপুরের বোয়ালমারী  থানার ওসি মো. সহিদুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি পলাতক থাকার পর মঙ্গলবার রাতে তাকে চতুল গ্রামের ফায়ার সার্ভিসের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আজ বুধবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এর আগে ডাকাতি প্রস্তুতিকালে মারজুমের নামে দুইটি মামলা রয়েছে।  


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের