এক রাতে কবরস্থান থেকে ১৫ কঙ্কাল চুরি

বেড়া,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ২১ মার্চ ২০২৪, ১২:৫৭

সংগৃহীত

রাতের অন্ধকারে কবরস্থান থেকে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনা ঘটে মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরের নতুন বাজার এলাকার কবরস্থানে। বুধবার (১৯ মার্চ) ভোরে স্বজনেরা কবরস্থানে দোয়া করতে গেলে কবর খোঁড়া দেখে বিষয়টি বুঝতে পারেন।মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে স্বজনেরা ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা দোষীদের দ্রæত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিলও বেড় করেন।

ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে আসা প্রতক্ষদর্শী রেখা পারভীন জানান, আমি সেহরি খেয়ে ফজর নামাজ আদায় করে প্রতিদিনের ন্যায় আজও সেখানে আমার ভাইয়ের কবর জিয়ারত করতে যাই।যেয়ে দেখি একটি ট্রাক কবর স্থানের পাশে দাঁড়িয়ে আছে।আমাকে দেখে কবর স্থানে থাকা ৬ থেকে ৭ জন কালো কাপড়ের পোশাক পরিহিত মানুষ হাতে বস্তা নিয়ে দ্রæত পালিয়ে যায়।তখন আমি ভয়ে তড়িঘড়ি করে সেখান থেকে বাড়িতে চলে আসি।এখন শুনছি কবর স্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে।


আব্দুল হাকিম নামের চুরি হওয়া লাশের স্বজন বলেন, এতো দিন আমরা দেখে আসছি আমাদের দেশে বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর-রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে স্বজনেরা কবরস্থানে দোয়া করতে গেলে সেখানে কবর খোঁড়া অবস্থায় দেখে বুঝতে পারে মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে এবং ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের