আশুলিয়ায় জাল ডলারসহ ৩ প্রতারক আটক

সাভার উপজেলা প্রতিনিধি | ১৮ মার্চ ২০২৪, ১১:১০

সংগৃহীত

সাভারের  আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল ডলারসহ তিন জন্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ ডলার ও ১০ ডলার মূল্যের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।

রোববার (১৭ মার্চ)  গ্রেফতার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করেছে আশুলিয়া থানা  পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে শনিবার রাতে,  তাঁদেরকে  আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি ফিলিং স্টেশনে, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করি,  তিনজনকে আটক করা হয়, তাদের কাছ থেকে ১১ বান্ডিল জাল ডলারের মধ্যে  পাঁচ বান্ডিল সাদা কাগজ পাওয়া যায়, বাকি আর ছয় বান্ডিল জাল ডলারসহ তাদের তিন জনকে আটক করি। 

আটকরা হলেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার মরহুম নবাব আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫), একই থানার চানতারা এলাকার মরহুম কাদের আলী শেখের ছেলে মজিবর রহমান (৩৫) ও ছোট মহারাজপুর এলাকার মরহুম আনোয়ার হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৪০)। তারা সবাই আশুলিয়ার কলতাসুতি এলাকায় ভাড়া বাসায় থাকত বলে জানা যায়।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় জাল ডলার কারবারি জাল ডলার দিয়ে প্রতারণার উদ্দেশে আশুলিয়ার শ্রীপুর মুক্তা সিএনজি ফিলিং স্টেশনের সামনে অবস্থান করছে।

পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ডলারসহ তিনজনকে আটক করা হয়।

পরে তাদের হেফাজতে থাকা একটি কালো রঙের সাইড ব্যাগ থেকে ১০ ডলার মূল্যের ২২৯টি জাল নোট ও পাঁচ ডলার মূল্যের ২৩৩টি জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, আটকরা সঙ্গবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজসে প্রতারণামূলক নকল ইউএস ডলার দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করত। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। একইসাথে আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের