দশ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা সম্মাননা পেলেন করিমগঞ্জের এরশাদ উদ্দিন

আব্দুর রউফ ভূঁইয়া, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ | ১৬ মার্চ ২০২৪, ১১:৪৪

সংগৃহীত
মানবিক উদ্যোগ হিসেবে ১০ টাকা লিটার দুধ বিক্রি করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বেস্ট প্র্যাকটিস সম্মাননা পেয়েছেন বাংলাদেশ স্টিল মিল স্কেল রি-প্রসেস এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব মো. এরশাদ উদ্দিন।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি আলহাজ্ব মো. এরশাদ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, রমজান এলেই সাধারণ মানুষের কথা ভেবে ১০ টাকা লিটার দুধ বিক্রি করেন মো. এরশাদ উদ্দিন। গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রমজানের প্রথম দিন মঙ্গলবার (১২ মার্চ) থেকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের বাড়িতে এরশাদ উদ্দিনের প্রতিষ্ঠিত জেসি এগ্রো ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে।

মো. এরশাদ উদ্দিন নিজের নামে একটি মানবকল্যাণ ফাউন্ডেশন করে এলাকার হতদরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন। মানুষের যেকোন দুর্যোগ-দুর্বিপাকে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন তরুণ এই শিল্পোদ্যাক্তা।

চার বছর আগে তিনি জেসি এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তুলেছেন। সেখানে ৪০০টি গরু রয়েছে। যার মধ্যে ২০টি গাভি প্রতিদিন ৬৫-৭০ লিটার দুধ দিচ্ছে। রমজানের শুরু থেকে প্রতিদিন এসব দুধ এক লিটার করে সাধারণ মানুষের মাঝে টোকেন মূল্যে বিক্রি করছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের