বেশি দামে খেজুর বিক্রির দায়ে ৯ ব্যবসায়ীকে জরিমানা

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১৩ মার্চ ২০২৪, ১৮:৩৪

ছবিঃ সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খেজুর বিক্রি করায় ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  
 
বুধবার (১৩ মার্চ) দুপুর একটায় কলাপাড়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
 
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় দুই কসমেটিক্স ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেশি দামে খেজুর বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া ফল ভান্ডারকে ৩ হাজার, মায়ের দোয়া এন্টারপ্রাইজকে ৩ হাজার, মেসার্স আরিফ স্টোরকে ২ হাজার, আকাশ ফল ভান্ডারকে ২ হাজার, মা-বাবা ফল ভান্ডারকে ৫ হাজার, ভাই ভাই ফল ভান্ডারকে ২ হাজার ও হাসান ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় আশা কসমেটিক্সকে ২ হাজার এবং নাভা কসমেটিক্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কিছু মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য ধ্বংস করা হয়।

পটুয়াখালী ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের