পূর্ব শত্রুতার জেরেই পাভেলকে নৃশংসভাবে হত্যা করা হয়: অতিরিক্ত পুলিশ সুপার

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা জেলা প্রতিনিধি | ১৩ মার্চ ২০২৪, ১৮:৩৩

সংগৃহীত
পূর্ব শত্রুতার জেরেই গাইবান্ধা সদর থানার  পলাতক আসামি শাহিন মিয়া গত শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় ফোন করে শফিকুর রহমান পাভেলকে তার নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে আগে থেকে হত্যার পরিকল্পনাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হত্যার জন্য প্রস্তুত ছিল। এরপর আসামিরা পাভেলকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্র দা দিয়ে পাভেলের মাথায়, পায়ে এবং গোড়ালিতে কুপিয়ে হত্যা নিশ্চিত করে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।
 
বুধবার (১৩ মার্চ) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. ইবনে মিজান।
 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, 'হত্যার পর লাশ গুম করার জন্য একই এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভিতর পাভেলের মরদেহ লুকিয়ে রাখে।
 
তিনি আরও বলেন, নিখোঁজের তিনদিন পর গতকাল মঙ্গলবার (১২ মার্চ) সেপটিক ট্যাঙ্ক থেকে পাভেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়। আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
এছাড়া হত্যাকাণ্ডের ইন্ধনদাতাদের নাম ঠিকানাও বলেছে। আজ বুধবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রাসেল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
গ্রেফতার ব্যক্তিরা হলেন-গাইবান্ধা সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মৃত মন্টু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবি (৪৪), জবিউল ইসলামের ছেলে সুজন মিয়া (৩৬) ও শাহ আলমের স্ত্রী অমেলা বেগম (৪২)।
 
এর আগে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিখোঁজের তিনদিন পর সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকা থেকে পাভেলের লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহত শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
 
সংবাদ সম্মেলনে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেরাজুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের