বেড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ৭ মার্চ ২০২৪, ১৭:১৪

বেড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

পাবনার বেড়ায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটরিয়ামের হল রুমে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোরশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু।

সভায় আরোও উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মেজবাইল হক, সহকারি কমিশনার ভূমি রিজু তামান্না, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ ফাতেমা তুয জান্নাত,কৃষি অফিসার নুসরাত কবির,প্রকৌশলী আখতারুজ্জামান ,বেড়া প্রেস ক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের চিত্রসহ ১৯৭১ সালের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতাপূর্ণ যুদ্ধের চিত্র প্রদর্শন করা হয়।

দিনটি উপলক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাংকন, বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের