ফরিদপুরে ভ্যান হারানোর ৩ দিন পর   কিশোরের আত্নহত্যা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৬ মার্চ ২০২৪, ২০:১১

ফরিদপুরে ভ্যান হারানোর ৩ দিন পর   কিশোরের আত্নহত্যা
ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাইকারীর কবলে পড়ে ভ্যান হারানোর  ৩দিন পর  শোকে প্রান গেল কিশোরের।বুধবার সন্ধায় তার বাড়ি থেকে মোরছালিন মিয়া(১৪) নামে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। 
 
এ মর্মান্তিক র্ঘটনাটি  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্রি গ্রামে ঘটে। হতদরিদ্র ভ্যানচালক কিশোর ওই গ্রামের মুনির মিয়ার পুত্র। 
 
গ্রামবাসী সুত্রে জানা যায় ,  হত দরিদ্র ভ্যান চালক মোরছালিন ভ্যান চালিয়ে সংসার চালাত। গত ৩রা মার্চ রবিবার সকালে মোরছালিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সে ঐদিন সন্ধ্যার পর ছিনতাইকারীদের কবলে পড়ে ভ্যানটি হারিয়ে ফেলে। ভ্যান হারিয়ে মোরছালিন বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে গালমন্দ করে। এতে ভ্যান হারানোর শোক এবং  পরিবারের সদস্যদের গালমন্দ শুনে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। দুঃখে কষ্টে এবং অভিমানে বুধবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 
 
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার উপ পরিদর্শক শওকত হোসেন জানান, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি । পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিবারের অনাপত্তি থাকায় লাশ ময়না তদন্ত না করেই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের