সন্তান হারানো স্বজনের বন্ধু পুলিশ: এ ঋণ কোনদিন-ই শোধ হবার নয়

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৬ মার্চ ২০২৪, ১৯:৪৩

ঘোড়াঘাট থানায় বাবার সঙ্গে মিলিত হলো চার বছরের শিশু সিনথিয়া। 

কল্পনা করুন একটি পরিবারের কথা যার চার বছরের একমাত্র সন্তান খেলতে যেয়ে হারিয়ে গেছে। তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে পথ হারিয়ে দিশেহারা ছোট্ট শিশুটি। তার সাথে নেই পিতা-মাতা বা অন্য কোন অভিভাবক। 

দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের প্রচেষ্টায় পথ হারিয়ে যাওয়া শিশু সিনথিয়া আক্তার (৪) কে একদিন পর ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তাদের পিতা-মাতা।

বুধবার (৬ মার্চ) দুপুরে পৌরশহরের খন্দকারতলা এলাকার পিতা শরিফুল ইসলামের কাছে শিশুটিকে হস্তান্তর করে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পৌরশহরের জোলাপাড়া নামক এলাকা থেকে চার বছরের এক শিশুকে উদ্ধার করে পুলিশ। তবে, নিজের নাম ছাড়া বাবা-মায়ের নামও বলতে পারছিল না সে। পরে শিশুর পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয় থানা-পুলিশ। সেই পোষ্ট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শিশুটি ফিরে পায় বাবা-মায়ের কোল। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান কে জানান, পৌরশহরের জোলাপাড়া মসজিদের সামনের পাকা রাস্তার উপর একটি ছোট্ট শিশু পাওয়া গেছে। শিশুটি থেমে থেমে কান্না করছে। মাঝে মাঝে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব বলে চিৎকার করছে। সে পরিস্কার ভাষায় কথা বলতে পারে না। অনেক খোঁজাখুঁজি করার পর বাবা-মাকে না পেয়ে থানায় নিয়ে আসা হয়। পরে অনেক চেষ্টার পর তার বাবা-মার খোঁজ মিললে সেখানে সবার উপস্থিতিতে শিশু সিনথিয়ার পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে তাকে তুলে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া সিনথিয়ার পিতা শরিফুল ইসলাম বাকরুদ্ধ  কণ্ঠে বলেন, “পুলিশ যে সাহায্য করেছে তার জন্য সত্যিই আমি তাদের প্রতি কৃতজ্ঞ, মানবিক এই পুলিশ কর্মকর্তা আমার হারিয়ে যাওয়া শিশুকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। এটা সত্যিই মুগ্ধ হওয়ার মতোই। সন্তানহারা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে যে মানবিকতার কাজ আপনারা করেছেন, তার ঋণ আমি কোনদিন-ই শোধ দিতে পারবো না। আমি এ উপকার কোনদিন ভুলবো না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের