নরসিংদীতে নলকূপ স্থাপন করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

আশিকুর রহমান | ৬ মার্চ ২০২৪, ১৬:২২

ফাইল ছবি
নরসিংদীর মনোহরদীতে গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। 
 
বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার শুকুন্দী ইউনিয়নের গাছুয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে রুবেল মিয়া (৩০) ও রাকিবুল হাসান (১৭)। এরা দু'জনই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রমিক। 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাছুয়ারকান্দা গ্রামে অহিদ মিয়ার বাড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন রুবেল মিয়া, রাকিবুলসহ আরও ১০-১২ জন শ্রমিক। সকালে নলকূপের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন দুই ভাই। তাদের ডাক-চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, নলকূপ স্থাপনকালে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই নিহত হয়েছে। পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে এবং আইনি প্রতিক্রিয়াধীন রয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের