'শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতায় ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে'

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৫

'শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতায় ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে'

বড় বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতার কারণে পঞ্চম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

তিনি হতাশা ব্যক্ত করে বলেন, এখন তো আর পাবলিক পরীক্ষা নেই। সরকার বা বড় শিক্ষাবিদরা কেন এই পরীক্ষা উঠিয়ে দিয়েছে তা বোধগম্য নয়। 

তিনি মনে করেন, বড় শিক্ষাবিদদের সংকীর্ণ মানসিকতা এবং গ্রামের লোকদের সাথে প্রতিযোগিতায় বড় প্রতিষ্ঠানগুলো হেরে যাওয়ার কারণেই ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে।

তিনি শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ১৯ তম চিনাইর শিশু মেধাবৃত্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরো বলেন, দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের অগ্রণী ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় ইতিহাস, ঐতিহ্যের সাথে দেশপ্রেমকে যুক্ত করে ভবিষ্যত প্রজন্ম গড়ে তোলার জন্যই প্রতিবছর চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। 

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ প্রফেসর ফাহিমা খাতুন। 

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরল হুদা ও তার সহধর্মীনি সাঈদা হুদা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন প্রমূখ। 

পরে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৪২ হাজার টাকা মেধাবৃত্তি প্রদান করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের