মসিক নির্বাচনে ঘড়ি প্রতীকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৫৬

মসিক নির্বাচনে ঘড়ি প্রতীকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু 
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে 'টেবিল ঘড়ি' প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু।
 
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। 
 
এসময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে টেবিল ঘড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর শতশত নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ।
 
প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন তাদের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং  প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন। 
 
অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে।
 
প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের