আশুলিয়া থানা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোরালো দাবি

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৮

আশুলিয়া থানা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জোরালো দাবি

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নির্দেশক্রমে ৯০ দিনের জন্য ঢাকা জেলা যুবলীগের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা জেলা যুবলীগের কমিটি ঘোষণা হওয়ার পর পরই আশুলিয়া থানা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবি জানাচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের সকল থানা ইউনিয়ন যুবলীগ।

যুবলীগ নেতা সুজন মিয়া বলেন , আমরা দীর্ঘদিন যাবত পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় আছি।আমরা আশুলিয়া থানা যুবলীগের নির্দেশে প্রায় ছয় সাত বছর যাবত রাজপথে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সাথে লড়াই সংগ্রাম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন আশুলিয়া থানা যুবলীগ। আমরা আশুলিয়া থানা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে কবির হোসেন সরকারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মইনুল ইসলাম ভূইয়াকে দেখতে চাই।


এই কমিটির মিজানুর রহমান (জি এস মিজানকে) আহ্বায়ক করে ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যের কমিটি দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে অধীন সব শাখার সম্মেলন করে জেলা শাখার সম্মেলন করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ।

আজ শনিবার যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাসুদ আহমেদ, হাজি এইচ এম সেলিম ও ইরফান উদ্দিনকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ১৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীন সব শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, জি এস মিজান এর আগে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ বছর দায়িত্ব পালন করেছেন।

অন্যদিগে ঢাকা জেলার আহব্বায়ক কমিটিতে সদস্য পদ পেয়েছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার এবং যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভূইয়া, আরও একজন সদস্য পেয়েছেন সাবেক ঢাকা জেলা ছাত্রলীগ নেতা দেওয়ান রাজু আহমেদসহ ৪১ সদস্য ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের