বেড়া-সাঁথিয়ায় নাগরিক সংবর্ধনা পেলেন ডেপুটি স্পিকার টুকু

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৪৭

বেড়া-সাঁথিয়ায় নাগরিক সংবর্ধনা পেলেন ডেপুটি স্পিকার টুকু

 

দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বর্তমান সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নতুন সংসদের স্পিকারের দায়িত্ব দেওয়া হয় এবং শামসুল হক টুকুকেই পূণরায় ডেপুটি স্পিকার দায়িত্ব দেওয়া হয়।এ নিয়ে টানা চাতুর্থবারেরমত ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য ও দ্বিতীয় বারেরমত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারে দায়িত্ব পাওয়ায় শামসুল হক টুকু এমপিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপর ৩ টায় প্রথমে বেড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে সিএন্ডবি বাস্ট্যান্ডে বেড়া পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আসিফ শামস্ রঞ্জনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় ।

 

পরে বিকেলে সাঁথিয়া অডিটরিয়ামের উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খানের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় । দ্বাদশ জাতীয় সংসদ চলমান থাকায় নির্বাচন পরবর্তী এই প্রথম পাবনা-১ (বেড়া-সাঁথিয়া) আসনের নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু,আওয়ামীলীগ নেতা রবিউল করিম হিরু, সাজ্জাদ হোসেন,যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান উকিল,ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,নাগডেমড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনার রশিদ হারুন প্রমূখসহ অসংখ্য নেতাকর্মী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের