ঈশ্বরগঞ্জে নিখোঁজের চারদিন পর  যুবকের মরদেহ উদ্ধার 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১২

ঈশ্বরগঞ্জে নিখোঁজের চারদিন পর  যুবকের মরদেহ উদ্ধার 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের নিজপুমবাইল গ্রাম থেকে নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠেছে মোহাম্মদ আলী (৩৫) নামে এক কৃষকের লাশ।
 
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। সে চরপুবাইল গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে।
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী গত (১০ ফেব্রুয়ারি) রবিবার মায়ের বিধবা ভাতার খোঁজ নিতে ইউনিয়ন পরিষদে যায় এরপর থেকে তিনি নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায় না। ৪ দিন পর চরপুবাইল গ্রামের আঃ হাসেমের পুকুরে তার লাশ ভেসে উঠে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুকুর থেকে লাশ উদ্ধার করে।
নিহত মোহাম্মদ আলীর বড় ভাই মো: সিদ্দিক মিয়া জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার ও মৃগী রোগে ভোগছিলো।
উল্লেখ্য নিহত মোহাম্মদ আলী ২ টি বিয়ে করেন। তার অসুস্থতার কারণে ১ম স্ত্রী ছেড়ে গেছে। ২য় স্ত্রী চট্টগ্রামে কোন এক গার্মেন্টসে কর্মরত আছে বলে জানা যায়।
 
বড়হিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল হক ভূঞা মিলন বলেন, পুকুরে লাশ ভেসে উঠেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি।
 
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজেদুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের