মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ১৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:২৭

মসিক নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু
উৎসবমূখর পরিবেশে আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, সহ সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
 
মনোনয়নপত্র দাখিলের পর মো: ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নানা বৈশ্বিক সংকট মোকাবিলা করে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানিত নগরবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। পুনরায় নগরবাসীর মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে একটি স্মার্ট সিটি কর্পোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
 
প্রসঙ্গত, গত ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এরপর ২০১৯ সালের ৫ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মো: ইকরামুল হক টিটু। মেয়র হওয়ার পর বৈশ্বিক সংকট করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা করে নগরীর ৩৩ টি ওয়ার্ডে দৃশ্যমান নানা উন্নয়ন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সমর্থ হন তিনি।
 
উল্লেখ্য, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০ টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১ টি এবং সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের