সকল শ্রেণীর মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ইকরামুল হক টিটু'র

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:০৪

সকল শ্রেণীর মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ইকরামুল হক টিটু'র
সকল শ্রেণি পেশার মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে আসছে মসিক মেয়র ইকরামুল হক টিটু। 
মেয়র টিটু যে কারো ডাকে সাড়া দিয়ে নাগরিকের বিপদ-আপদে পাশে থাকা এবং সকল সামাজিক-পারিবারিক অনুষ্ঠানের আমন্ত্রণে উপস্থিত থাকার চেষ্টা করেন।
 
আসছে আগামী ৯ মার্চের দ্বিতীয় সিটি কর্পোরেশন নির্বাচনেও একজন মেয়র পদপ্রার্থী তিনি। বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও সিটি কর্পোরেশনকে এগিয়ে নেওয়ার চেষ্টা  ছিলো তার। তবে তিনি একজন প্রার্থী হিসেবে জনসম্পৃক্ততা এবং সকল নাগরিকে ’নিজের মানুষ’ হয়ে উঠতে পারাকেই নির্বাচনের মাঠে তার সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
 
চলার পথে ময়মনসিংহ শহরের যেকোন স্থানে ইকরামুল হক টিটুর সাথে দেখা করা যায়। তিনি সকলের কথা মন দিয়ে শোনেন, সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে করোনার ঝুঁকিপূর্ণ সময়ে নিজের জীবনে মায়া না করে দায়িত্ব পালন করেছেন টিটু।
 
ইকরামুল হক টিটুকে তার মেয়াদকালে করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবেলা করে সিটি কর্পোরেশনকে এগিয়ে নিতে হয়েছে। তার সময়ে সিটি কর্পোরেশনের সড়কবাতি স্থাপনে ৪৯ কোটি টাকা, সড়ক উন্নয়নে ৪৮ কোটি টাকার কাজ শেষ হয়েছে এবং ১৫৭৫ কোটি টাকার সড়ক ড্রেন সহ অবকাঠামো নির্মাণকাজ চলমান রয়েছে। 
 
চলমান এসব সড়ক ও ড্রেন নির্মাণ কাজ নগরবাসীর স্বাচ্ছন্দে সাময়িক অসুবিধা তৈরি করলেও, কাজগুলো শেষ হলে শহরের যোগাযোগ ও ড্রেনেজ অবকাঠামোর ব্যপক পরিবর্তন সাধিত হবে। ইকরামুল হক টিটু জানান, ১৫৭৫ কোটি টাকার প্রকল্পে ৩০০ কোটি টাকার কাজ সম্পূর্ণ হয়েছে। আরও প্রায় ১২শত কোটি টাকার কাজ সম্পন্ন হবে। এসব কাজ শেষ হলে শহর জনগণের প্রত্যাশাকে পূরণ করতে অনেকটাই সমর্থ হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের