আলু এখন সব তরকারিতে খাওয়া যাচ্ছে

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:১৬

আলু এখন সব তরকারিতে খাওয়া যাচ্ছে

দিনাজপুরের ঘোড়াঘাটে আলুর দাম কমতে শুরু হওয়ায় হাসি ফুটল মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের। ভারত থেকে আলু আমদানি ও আগাম জাতের আলু বাজারে আশায় এক লাফে আলুর দাম কেজিতে অর্ধেক কমেছে।

এদিকে আমাদের দেশের মানুষের ভাতের সঙ্গে আলুভর্তা বা তরকারিতে আলু না হলে যেন চলে না। আর দুর্মূল্যের বাজারে মধ্য বিত্ত, নিম্ন আয়ের ও অপেক্ষাকৃত দরিদ্র পরিবারগুলোর দৈনিক খাদ্য চাহিদা মেটানোর ক্ষেত্রেও আলুর ভূমিকা অনেক। সপ্তাহ দুয়েক আগেও আলুর দাম নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায়, অনেকে খাদ্য তালিকায় আলু ক্রয় করা প্রায় বাদেই দিয়েছিলো।

সরেজমিন বাজার গিয়ে দেখা যায়, দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতার মাঝে। এর আগে মৌসুমের শুরুতে প্রতি কেজি আলু ৬৫-৭০ টাকায় বিক্রি হলেও পরে তা ৪০ থেকে ৪৫ টাকায় নেমে আসে। সপ্তাহ দুয়েক আগেও যে আলুর কেজি ছিল ৫০ টাকা, তা এখন ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে আলু কিনতে সাধারণ ক্রেতা হাবিব বলেন, আমাদের দেশেই যথেষ্ট পরিমান আলু উৎপাদন হয়। যে পরিমান আলু উৎপাদন হয় তা আমাদের চাহিদা মিটিয়ে বাহিরে রপ্তানি করা সম্ভব। কিছু অসাধু মজুদদার এই অস্থিতিশীল বাজারের জন্য দায়ী। আলুর বাজার যারা অস্থিতিশীল করেছে তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পৌরবাজারের দোকানদার আসানুর বলেন, ভারত থেকে আলু আমদানির সিন্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। এভাবে কয়েকদিন আলু আমদানি অব্যাহত থাকলে এমনিতেই আলুর দাম স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া গত কয়েকদিনে ব্যাপকহারে বেচাকেনা কমে গিয়েছিল। এখন দাম কমতে শুরু করেছে, আবারও বিক্রি বেশি হবে।  

ঘোড়াঘাট উপজেলার ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো. মাহমুদুল হাসান বলেন, আমরা সার্বক্ষণিক বাজার মনিটরিং করছি এবং সেই সাথে বাজারের আড়ৎদার ও খুচরা ব্যবসায়ীদের সাথে বৈঠক করছি যাতে করে কোন অসাধু ব্যবসায়ী আলু সাথে অন্যান্য সবজির বাজার অস্বাভাবিক করতে না পারে।

ক্যাপশনঃ পৌর শহরের আজাদমোড় কাঁচা বাজার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের