ঘোড়াঘাটে চুরি হওয়া মোবাইল উদ্ধারে গিয়ে মিলল ৩টি চোরাই গরু, গ্রেপ্তার ২ 

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:০৭

গ্রেপ্তার হওয়া দেলোয়ার ও মাইদুল এবং উদ্ধার হওয়া গরু

দিনাজপুরের ঘোড়াঘাটে চুরি হওয়া মোবাইল উদ্ধারে নেমে  জিজ্ঞাসাবাদে চোরের কাছে মিলল তিনটি চোরাই গরুর সন্ধান।

সোমবার (৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চুরির সাথে জড়িত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া তিনটি গরু।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) এবং অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।

স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম জানান, বাঁশের তৈরি টং-এ বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েক বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফিরা করতে দেখা যায় ছিঁচকেচোর মাইদুলকে। তাদের ধারণা সেই একাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মাইদুল কে খুজে পাবার পর তাঁর কাছে নিয়ে যায়।

তিনি আরও জানান, মোবাইল চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে, সে চুরি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোন টাকা নেই। একজায়গা থেকে মোটা অংকের টাকা পাবে তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দিবে। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। এক ছিঁচকেচোর আবার মোটা অংকের টাকা কোথায় পাবে। তখন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সেসময় সে গরু চুরির কথা স্বীকার করে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ জড়িত দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গরু চুরির সাথে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চুরি করা দুইটি দেশী গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের