মসিকের ১৫ দিনব্যাপী পুষ্পমেলা শুরু

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৩

মসিকের ১৫ দিনব্যাপী পুষ্পমেলা শুরু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউনহলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা।
 
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৭ টি স্টলে দেশী বিদেশী নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।
 
উদ্বোধনকালে মেয়র বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্প মেলার উদ্যোগ গ্রহণ করা হয়।
 
মেয়র আরও বলেন, পুষ্প মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এ মেলা শুরু করার পর নগরবাসীর আঙিনায় ছাদে ফুল ও ফল গাছ রোপনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া, নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সাথে সাথে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এ মেলা।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের