গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৮

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
গাইবান্ধা সদরে আলিফ মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের পশ্চিম দাড়িয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
 
নিহত আলিফ মিয়া পশ্চিম দাড়িয়াপুর গ্রামের শফিউল ইসলামের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 'আলিফ দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক রোগে ভুগছিলেন। গতকাল বুধবার (৩১ জানুয়ারি)  রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে তার শোবার ঘরে ঘুমিয়ে পড়ে। আজ সকাল ৭টার দিকে বাড়ির লোকজন ঘরে তার খোঁজ করতে গিয়ে দেখেন খাটের উপর ধর্ণার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে আছে। দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 
 
গাইবান্ধা সদর থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক দিলীপ কুমার বর্মন  জানান, 'অফিসাররা ঘটনা স্থলে গেছেন। থানায় এলে বিস্তারিত জানা যাবে'। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের