তৃতীয়দিনের মতো বুধবারও পাবনার সকল স্কুল বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, পাবনা | ২৩ জানুয়ারী ২০২৪, ১৯:৩৮

তৃতীয়দিনের মতো বুধবারও পাবনার সকল স্কুল বন্ধ ঘোষণা
তীব্র শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় বুধবারও (২৪ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 
এ নিয়ে টানা তৃতীয়দিনের মতো পাবনার ১ হাজার ৬৬৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। এর মধ্যে রয়েছে ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইসাথে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকেও একই কারণে একইদিনে মাধ্যমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে গত সোমবার (২১ জানুয়ারি) তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাবনা জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তার আগেরদিন রবিবারও (২১ জানুয়ারি) তাদের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে একই কারণে সোমবার (২২ জানুয়ারি) বিদ্যালয়গুলো বন্ধ ছিল।

তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলেই পরবর্তীতেও বিদ্যালয়গুলো বন্ধ করা হবে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা ও জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী।

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে- মঙ্গলবার (২৩ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। এর আগের দিন সোমবার (২২ জানুয়ারি)  ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস এবং গত রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, শৈতপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে।
#


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের