আশুলিয়ায় জানালার গ্রিল কেটে টাকাসহ স্বর্ণালংকার লুট

সাভার প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২৪, ১৭:৫৪

আশুলিয়ায় জানালার গ্রিল কেটে টাকাসহ স্বর্ণালংকার লুট

সাভারের আশুলিয়ায় একটি দুইতলা ভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় বাড়িওয়ালাকে বেধে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত দুটার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে এঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।

ভুক্তভোগী বাড়িওয়ালা মান্নান মোল্লা বলেন, আমরা দুইতলা ভবনের দুই তলায় বসবাস করি। নিচতলায় ডাকাতরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। এসময় শব্দ হলে আমি নিচে নেমে আসি। নিচতলায় আসা মাত্র তিন থেকে চারজন আমাকে ধরে বেধে ফেলে এবং অস্ত্রের মুখে পরিবারের সকলকে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ ২৮ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, গোটা বাড়িতে পুরুষ মানুষ আমি একাই ছিলাম। বাড়িতে কিছু স্বর্ণ ছিল। আমার মেয়েরা বাড়িতে বেড়াতে এসেছে। তাদের স্বর্ণালংকারসহ প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, গতরাতে নিশ্চিন্তপুরের ওই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। ডাকাতি না চুরি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা তো ৫- ৬ জনের মতো ছিল এটা ডাকাতি মনে হচ্ছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপারা এলাকার আমির দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে একজন নিরাপত্তা কর্মী নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের