মুক্তাগাছায় ট্রাক চাপায় মা-মেয়েসহ নিহত ৩

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ  প্রতিনিধি | ২২ জানুয়ারী ২০২৪, ১৭:৫০

মুক্তাগাছায় ট্রাক চাপায় মা-মেয়েসহ নিহত ৩
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দু'জন।
 
নিহতরা হলেন: উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের স্বামী মাওলানা নজরুল ইসলাম স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩), অপর জন দাওগাঁও ইউনিয়নের প্রয়াত ওর্সিনি চন্দ্র দাস পল্লী চিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।
 
সোমবার (২২ জানুয়ারী) বেলা ২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে।
 
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
 
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমন্ডল এলাকায় একটি কালভার্ট তৈরীর কাজ চলছে। যে কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে উঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দু'জন। পরে আহত দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
 
মো. ফারুক আহমেদ বলেন, অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি উল্টে যায়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের