১৩টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য আটক

স্টাফ রিপোর্টার, পাবনা | ২২ জানুয়ারী ২০২৪, ১৬:৩৮

১৩টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য আটক

পাবনা পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৩টি চোরাই মোটরসাইকেল।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে রোববার (২১ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, পাবনা পৌর সদরের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার রব্বেল আলীর ছেলে নয়ন হোসেন (২৬) ও একই এলাকার বাবু খানের ছেলে সাব্বির হোসেন (২৩)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে শহরের কাচারীপাড়া এলাকা থেকে প্রথমে নয়ন হোসেনকে আটক ও তার কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে দক্ষিণ রামচন্দ্রপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া রাধানগর ঈদগাহ এলাকার ইজাজ প্রামানিকের ছেলে পলাতক সাদ্দাম হোসেনের বাড়ি থেকে আরেকটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

ওসি রওশন আরো জানান, আটককৃতরা সংঘবদ্ধ পেশাদার চোর। তারা পাবনা সহ আশপাশের জেলা থেকে মোটরসাইকেল চুরি বিভিন্ন স্থানে কেনাবেচা করে। তারা আন্ত:জেলা চোরচক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের