ফৈটামারী মিনি সার্কেল প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম | ২১ জানুয়ারী ২০২৪, ১১:০৪

ফৈটামারী মিনি সার্কেল প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম: টাঙ্গাইলের মধুপুরের ৩ নং বেরীবাইদ ইউনিয়নের ফৈটামারী গ্রামে ফৈটামারী মিনি সার্কেল প্রিমিয়ার লীগ-২০২৪ এর ফাইনাল খেলা ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ফৈটামারী মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে মধুপুর বেস্ট ইলেভেন ৭০ রান সংগ্রহ করে। ৭১ রানের ইনিংস তাড়া করতে নেমে লাইনপাড়া একাদশ ৪৯ রান সংগ্রহ করে। পরে খেলায় ২১ রানে মধুপুর বেস্ট ইলেভেন জয় লাভ করে।

অতিথিদেরকে বরণ করে নিচ্ছেন ফৈটামারী মিনি সার্কেল প্রিমিয়ার লীগ-২০২৪ এর পরিচালনা কমিটি

এদিন ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেরীবাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বেরীবাইদ ইউনিয়নের চেয়ারম্যান জুলহাস উদ্দিন। ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক। আম্পায়ার হিসেবে আজিজুল হক এবং জুয়েল আহমেদ দায়িত্ব পালন করেন।

এ সময় অতিথিরা বিজয়ী দল মধুপুর বেস্ট ইলেভেনের খেলোয়াড়দের হাতে একটি ট্রফি এবং বিজয়ী দল হিসেবে খাসি পুরস্কার প্রদান করেন। এদিকে, পরাজিত দল হিসেবে লাইনপাড়া একাদশকে রানার্সআপ ট্রফি ও নগদ টাকা তুলে দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে ইয়াহিয়া খান, আঃ রহিম, হাফিজুর রহমান, আঃ খলিল, খাজা মইনুদ্দিন, মিজানুর রহমান, আঃ সালাম, আঃ সাত্তার, আঃ রাজ্জাক, আঃ খালেক, দুলাল, বকুল, আরশেদ, আয়োজনবৃন্দ, দর্শকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের