প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নাানা উদ্যোগে নিয়েছেন : মেয়র টিটু 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১৬ জানুয়ারী ২০২৪, ১৯:৩৭

প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নাানা উদ্যোগে নিয়েছেন : মেয়র টিটু 
৭৪ জন দরিদ্র অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
 
মঙ্গলবার দুপুরে  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন সমূহ বিতরণ করেন মেয়র।
 
এ সময় তিনি বলেন,  আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।মাননীয় প্রধানমন্ত্রী নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নাানা উদ্যোগে নিয়েছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নারী উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রন্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষাাধিক মানুষকে সহযোগিতা প্রদান করা হয়েছে। এছাড়া দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। 
 
সেলাই মেশিন পাওয়া নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ উপহারকে যথাযথ ব্যবহার করতে হবে। নিজের ভাগ্যের উন্নয়নে পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে। 
 
মেয়র তার বক্তব্যে জানান, আকুয়া বাইপাস এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জমিতে নারীদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু উদ্যোগ নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই তার উদ্বোধন করা হবে। 
 
এছাড়াও তিনি জানান, সিটির উন্নয়নে ১৬০০ কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে। এর মাত্র ৩০০ কোটি ব্যয় হয়েছে। আরও ১৩০০ কোটি টাকা নগরের উন্নয়নে ব্যয় হবে, এতে শহরের চেহারা পাল্টে যাবে। 
 
মেয়র করোনা ও নানা দূর্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে তুলে ধরেন এবং নাগরিকদের প্রতি তার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা আপনাদের পাশে ছিলাম, থাকবে। 
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র সামীমা আক্তার ও অন্যান্য, সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব সহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের