ফুটপাত দখল উচ্ছেদে মসিকের অভিযান

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২৪, ১৮:৫০

ফুটপাত দখল উচ্ছেদে মসিকের অভিযান
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নতুনবাজার থেকে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ফুটপাতের দখল করে গড়ে উঠা স্থাপনা, ভ্রাম্যমাণ ফল-সবজির দোকান ইত্যাদি উচ্ছেদ করা হয়েছে।
 
সোমবার বিকেলে পরিচালিত এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, জনভোগান্তি লাঘবে এবং জনস্বার্থে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে। যারা ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলো উচ্ছেদের পর আবারও এ ধরণের প্রচেষ্টা নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
এছাড়াও নতুনবাজার মোড়ে নির্মাণসামগ্রী রেখে জনভোগান্তি তৈরির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এ অভিযানে ।
 
অভিযানকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের