ঘোড়াঘাটে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ১৫ জানুয়ারী ২০২৪, ১২:৪৯

সড়ক দুর্ঘটনায় নিহত মেহেদী হাসান (৩০)।

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৮ টায় পৌরশহরের আজাদমোড় মহাসড়কের পাশে ইসলামপুর ট্রাক শ্রমিক ও ট্রাকটর শ্রমিক ইউনিয়ন-২৪৫ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মেহেদী হাসান (৩০) পৌরশহরের লালবাগ এলাকার শহিদুল ইসলাম ছেলে। তিনি ঘোড়াঘাট বাসস্ট্যান্ডের উত্তর পাশে নূরজাহানপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান রাস্তা পার হয়ে শ্রমিক অফিসের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে উঠার আগেই পিক-আপটি তাকে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে আহতবস্থায় ওই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ সোমবার ভোর ৪টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ছিল। ঘাতক পিক-আপ ভ্যানটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় এখন সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের