ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি জয়ী

সময় ট্রিবিউন | ১৩ জানুয়ারী ২০২৪, ১৮:১৭

ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী পপি জয়ী

নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি।

  
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল ৪ টায়।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। পপির প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা।

এর আগে গৌরীপুরে মোট ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এগুলোতে নৌকার পপি পান ৫৩ হাজার ১৯৬ ভোট, আর ট্রাকের সোমনাথ পান ৫২ হাজার ২১১ ভোট। নিলুফার আনজুম পপি ৯৮৫ ভোটে এগিয়ে ছিলেন।

আজ ভোটগ্রহণ হওয়া কেন্দ্রে পপি পেয়েছেন এক হাজার ২৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট। বাকী ভোট পেয়েছেন অন্যান্য প্রার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘শনিবার সকাল ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বিজয়ী হয়েছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের