ফরিদপুরের আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ১১ জানুয়ারী ২০২৪, ২০:৫৩

ফরিদপুরের আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আব্দুর রহমানে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, পৌর মেয়র মো লিপন মিয়া স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তারা জনপ্রিয় নেতা মোঃ আব্দুর রহমানকে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন আব্দুর রহমান একজন ত্যাগী নেতা, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করেছেন। তাই যোগ্য নেতাকে সঠিক পদে অধিষ্ঠিত করেছেন বলে মনে করেন তারা। তারা মনে করেন আব্দুর রহমান এই পথে অধিষ্ঠিত হয়ে ফরিদপুর ১ আসন তথা গোটা বাংলাদেশের সময় উপযোগী উন্নয়নে ভূমিকা রাখবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের